Ajker Patrika

বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৫
গ্রেপ্তার অভিযুক্ত পাঁচজন। ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ডাকাত সরদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আফজাল হোসেন (৫০), লিটন হাওলাদার (৩০), আবুল কালাম (৩৮), চান মিয়া (২৯) ও মামুন হাওলাদার (২৪)।

সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় বিকাশ ব্যবসায়ী মো. সুমন হোসেনের পথরোধ করেন দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের সাত লাখ টাকা ও ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা।

এ ঘটনায় ভুক্তভোগী সুমন হোসেন রাজাপুর থানায় মামলা করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে এসআরবি-৮। জিজ্ঞাসাবাদে লিটন হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার সাথী আক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত