
ঝালকাঠি শহরের রোনালস সড়কে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্তমানে কারাবন্দি আমির হোসেন আমুর বাসভবনের প্রধান লোহার গেট কেটে ফেলার পাশাপাশি ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ফটক ও জানালায় স্থাপন করা টিনের বেড়া অপসারণ করে সেখানে ব্যানার টানিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। গতকাল বুধবার (৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ভবনের প্রধান ফটক ও জানালায় টিনের বেড়া স্থাপন করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখার নেতাকর্মীরা ওই টিনের বেড়া অপসারণ করেন। এরপর তাঁরা ফটকের লোহার গেটের অংশ কেটে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান এবং সেখানে দুটি ব্যানার টানিয়ে দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন বলেন, ফটক টিনের বেড়া দিয়ে বন্ধ করার খবর পেয়ে তারা সেখানে গিয়ে তা অপসারণ করেন। পরে ফটকের সামনে দুটি ব্যানার টানানো হয়।
টানানো ব্যানার দুটিতে লেখা রয়েছে,“বাচ্চাদের খেলার স্থান, খেলাধুলা করুন, সুস্থ থাকুন, সুস্থ শরীর, সুন্দর ভবিষ্যৎ” এবং “আমাকে ব্যবহার করুন, পৌরবাসীর ময়লা ফেলার স্থান”।
খোঁজ নিয়ে জানা গেছে ঘটনার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসিন ফেরদৌস ইফতি এবং মুখপাত্র সাকিবুল ইসলাম রায়হানসহ অন্যান্য নেতারা।
জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, “এ ভবনটি অতীত রাজনৈতিক ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এটি ঘিরে কোনো ধরনের সংস্কার বা পরিবর্তনের চেষ্টা হলে স্থানীয়ভাবে প্রতিরোধ জানানো হবে।”
জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু বারবার এ ভবনে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি রাজনৈতিক ইতিহাস ও স্থানীয় আবেগের সঙ্গে জড়িত একটি স্থাপনা। ভবিষ্যতে এ ধরনের ঘটনার বিষয়ে আইনগত ও রাজনৈতিকভাবে জবাবদিহির বিষয় আসতে পারে।
এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ওই বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও বিদেশি মুদ্রা উদ্ধার করে। পরবর্তীতে বাসভবনটিতে কয়েক দফায় হামলা চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। যেখানে রাতের বেলা ময়লা ফেলা, মাদক সেবন ইত্যাদি চলছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভবনটি ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি হওয়ায় সেখানে ময়লা ফেলা বা সেটিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করা অনুচিত। তাঁদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত সম্পত্তির প্রতি সম্মান দেখানো উচিত এবং বিষয়টি আইনগতভাবে সমাধান হওয়া প্রয়োজন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু কাউকে পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দক্ষিণাঞ্চলের ‘মরণফাঁদ’ আখ্যা দিয়ে দ্রুত সংস্কার ও ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম-কক্সবাজারের সচেতন শিক্ষার্থীবৃন্দ’-...
৭ মিনিট আগে
সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার এই হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়, তাহলে লংমার্চ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কলেজছাত্র মো. মুর
১৩ মিনিট আগে
রেমিট্যান্সের অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের মামলায় অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক এক কর্মকর্তাকে আট বছর কারাদণ্ড ও ১৩ লাখ ৪৫ হাজার ১৬৫ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। আজ মঙ্গলবার (১২ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান
৩১ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘১৭ বছর ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করেছে। তারা অন্য একটি দেশকে সুবিধা দেওয়ার জন্য নিজের মাটির নিচে থাকা পাথর ধ্বংস করে দিয়েছে। এতে দেশের লাভজনক খনিগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’
৩৫ মিনিট আগে