
মানব পাচারের অভিযোগে প্রথমবারের বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ সরকার। ৫ মে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারও বিষয়টি নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠানটির নাম ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড।
মানব পাচারের দায়ে যুক্তরাজ্য সরকার এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল। যুক্তরাজ্যের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা-২০২৫ অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির মালিকের কোনো সম্পদ থাকলে তা-ও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে দেওয়া ঘোষণায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড ‘গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড ট্র্যাফিকিং ইন পারসন্স স্যাংশনস রেগুলেশনস ২০২৫’-এর অধীনে মানব পাচারে জড়িত ছিল। বিশেষভাবে, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগে নিযুক্ত ছিল এবং তারপর তাঁদের শোষণ করেছে।
কুপার আরও বলেন, এই প্রতিষ্ঠানটি রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের পদের বিজ্ঞাপন দিয়েছিল, কিন্তু বাংলাদেশি নাগরিকেরা রাশিয়ায় পৌঁছানোর পর তাঁদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের সম্মুখ সমরে লড়াই করতে বাধ্য করা হয়েছিল।

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের ঘটনায় বিরোধীদের তোপের মুখে থাকা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বুধবার সংসদে এ নিয়ে বিতর্কের প্রস্তাব দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিতর্কের পর এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন। তবে তাঁর এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন লোকসভার বিরোধী...
৩২ মিনিট আগে
মাঝ আকাশে উড়োজাহাজে তীব্র ঝাঁকুনি। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই নিচের দিকে নামতে শুরু করেছে উড়োজাহাজ। সিটবেল্ট বাঁধতে বলার ঘোষণা দেওয়ার সুযোগও পাননি ককপিটে থাকা দুই পাইলট। এমনই এক আকস্মিক ঘটনা ঘটে গেছে এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি ফ্লাইটে। আর এতে আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী ও চার ক্রু।
২ ঘণ্টা আগে
ইয়েমেনের পশ্চিমা বিশ্ব স্বীকৃত সরকার অভিযোগ করেছে, বাব এল-মান্দেব প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ‘ডাবল-ট্যাপ’ হামলা বা সামান্য বিরতি পরপর দুবার হামলা চালিয়ে হুতিরা অন্তত ছয়জনকে হত্যা এবং আরও ১০ জনকে আহত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
প্রাপ্তবয়স্ক সন্তান স্বাধীন ব্যক্তি, তাঁরা মা-বাবার সম্পত্তি নয়। এক যুগান্তকারী রায়ের পর্যবেক্ষণে এই কথা বলেছেন ভারতের এক আদালত। পছন্দের মানুষের সঙ্গে থাকা এক প্রাপ্তবয়স্ক মেয়ের জিম্মা (কাস্টডি) চেয়ে এক মায়ের করা আবেদন খারিজ করে ওই মেয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার বহাল রাখেন মুম্বাই হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে