
বরিশাল নগরে খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস শানকে (১৩) কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজারের ঈদগাঁও বাজার বাস কাউন্টার থেকে তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। শান বরিশাল কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার (২ মে) রাতে সে নিখোঁজ হয়।
জানা গেছে, রাতে কক্সবাজারের ঈদগাহ বাজারে একটি দূরপাল্লার বাস থেকে নামার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শানকে শনাক্ত করে পুলিশ। এ সময় সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে সুস্থ রয়েছে। তাকে প্রয়োজনীয় সেবা দেওয়া হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আজ বুধবার (৬ মে) সকালে শানের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় তার মা মিতু রানীর। তিনি ছেলের বরাতে জানান, শান তাঁকে জানিয়েছে, বিকাশে টাকা তুলে খিচুড়ি কিনতে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আর কিছু মনে নেই। তাঁরা ধারণা করছেন, শান শয়তানের নিশ্বাসের খপ্পরে পড়েছিল। মিতু রানী আরও বলেন, কক্সবাজারে পুলিশের কাছে সে ভালো আছে। তাকে নিয়ে আসতে স্বজনদের পাঠানো হয়েছে।
বরিশাল কাউনিয়া থানা-পুলিশের একটি সূত্র জানিয়েছে, মায়ের ফোন থেকে বিকাশে টাকা তুলে খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হওয়া সৌরভ দাস শানকে ছিনতাইকারী চক্র দিনাজপুর থেকে কক্সবাজারে নিয়ে যায়। কক্সবাজার পুলিশ সৌরভ দাস শানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। সৌরভ দাস শানকে ফেরত আনার জন্য তার আত্মীয়স্বজন আজ সকালে কক্সবাজারের উদ্দেশে গেছে।
উদ্ধার হওয়া কিশোর শান জানায়, গত শনিবার মায়ের কথামতো ৮ হাজার ৫০০ টাকা তুলতে সে বাসা থেকে বের হয়ে একটি বিকাশের দোকানে যায়। টাকা তুলে খিচুড়ির অর্ডার দিয়ে রাস্তায় হাঁটছিল। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে একটি সাদা কাগজে লেখা ঠিকানা পড়তে বলেন। ওই ঠিকানা পড়ার পরপরই চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং জ্ঞান হারিয়ে ফেলে সে।
ধারণা করা হচ্ছে, তাকে অজ্ঞান করতে ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করা হয়েছিল। অজ্ঞান অবস্থায় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও বিকাশের সেই সাড়ে ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
গতকাল দিবাগত রাত ২টার দিকে কক্সবাজারের ঈদগাহ ব্রিজ এলাকায় সে অচেতন অবস্থায় পড়ে ছিল। স্থানীয় এক নারী ও পুরুষ তাকে উদ্ধার করে ঈদগাহ থানায় নিয়ে যান। পুলিশ তাকে খাবার ও চিকিৎসা দেওয়ার পর সে সুস্থ বোধ করে।
এ ব্যাপারে ঈদগাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মজদার বলেন, শান বিস্তারিত কিছু বলতে না পারায় গুগলের সাহায্যে তার দেওয়া সম্ভাব্য এলাকার তথ্য যাচাই করা হয়। পরে বরিশালের কাউনিয়া থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। তার পকেট থেকে ‘ব্লুবার্ড ট্রাভেলস’ বাসের দুটি টিকিট পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, নিখোঁজের পর তাকে দিনাজপুর ও বিরামপুরেও নেওয়া হয়েছিল।

২০১৪ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই পা হারান মনির হোসেন। স্ত্রী, তিন সন্তান এবং মা-বাবাসহ সাত সদস্যের সংসার তাঁর। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বাঁচলেও চিরতরে হারাতে হয় দুই পা। ফলে বন্ধ হয়ে যায় তাঁর উপার্জনের পথ। হতাশায় ভেঙে পড়লেও সমাজের বিত্তবানদের সহযোগিতায় তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা
২৯ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া-মোল্লারহাট এলাকায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩৬ মিনিট আগে
যশোর-মাগুরা মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে সেলিম রেজা (৪০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার হাশিমপুরে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শুষ্ক মৌসুমের অবসান ঘটিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মায় প্রবেশ করতে শুরু করেছে বর্ষার নতুন পানি। আর এই নতুন পানির আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে নদীকেন্দ্রিক জনপদে।
১ ঘণ্টা আগে