
যশোরে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৬টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল নীলগঞ্জ ব্রিজ এলাকায় চিকিৎসকের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বার উদ্ধার করা হয়।
এই ঘটনায় প্রাইভেট কারসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শার্শার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, ঢাকার আবদুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানে সোনার বার ছাড়াও একটি প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়েছে। জব্দ সোনার বারের মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও চলবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবার দুটি তাদের উপার্জনক্ষম মানুষ হারিয়ে দিশেহারা।
২ মিনিট আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিলেটে এবার কমছে অস্থায়ী পশুর হাটের সংখ্যা। গত বছর যেখানে জেলা ও মহানগরে ৭৪টি পশুর হাট ছিল, সেখানে এবার ৫৫টি হাট বসার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবার নগরীতে পাঁচটি অস্থায়ী হাটের ইজারা দিতে দরপত্র আহ্বান করেছে।
১১ মিনিট আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়ালো ২৮ জন। আজ মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে। মারা যাওয়া শিশুরা হলো সিলেট সদর উপজেলার কাজলশা গ্রামের ইকবালের মেয়ে ইকরা জান্নাত (৭ মাস) এবং সিলেটের
১৩ মিনিট আগে
সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ শেরেবাংলা সড়কের সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। সড়কটি ১৫ থেকে ২৪ ফুট প্রশস্ত করা হবে। কিন্তু সড়কে বিদ্যুতের ১৫টি খুঁটি রেখেই কাজ করছেন সংশ্লিষ্ট ঠিকাদার। এতে সড়কে যান চলাচলে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
১৬ মিনিট আগে