
যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগে ওষুধ ব্যবসায়ী জিল্লুর রহমান উল্লেখ করেন, বাড়িতে তিনি দুটি বিড়াল পুষতেন। শুক্রবার দুপুরে বিড়াল দুটো প্রতিবেশী হীরার (হুসাইন কবির হীরা) বাড়িতে গেলে ওদের ঘরের ভেতরে আটকিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করেন তিনি। এরপর মৃত ভেবে ঘরের দরজা খুলে দিলে একটি বিড়াল কোন রকমে বাড়িতে এসে পৌঁছায়। বিড়ালটিকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগকারী বলেন, ‘এরপর দ্বিতীয় বিড়ালটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে ওই বিড়ালকে রক্তাক্ত অবস্থায় পাই। হীরা বিড়ালটিকে পিটিয়ে কয়েকটি দাঁত ভেঙে দিয়েছে। এ ছাড়া বিড়ালটির ডান চোখে রক্তাক্ত জখম করা হয়েছে। আজ শনিবার বিড়াল দুটোকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আনার পর একটি বিড়ালের মৃত্যু হয়েছে।’
জিল্লুর রহমান আরও বলেন, ‘ছুটির দিন থাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বন্ধ পাওয়া গেছে। পরে মনিরামপুর থানার ওসি ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হুসাইন কবির হীরা বলেন, ‘জিল্লুরের বিড়াল বিভিন্ন সময়ে বাড়িতে এসে উৎপাত করে। শুক্রবার দুপুরে একটি বিড়াল ঘরে রান্না করা মাংস খেয়েছে। এ জন্য ওটাকে কয়েকটি বাড়ি মেরেছি। অন্য বিড়ালটিকে আমি মারিনি। ওটা আমার বাড়ি আসে না।’
মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দিয়ে ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২২ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৫ ঘণ্টা আগে