
কথায় আছে, বিড়ালের নয় জীবন। কিন্তু ভূমধ্যসাগরের দুই খুদে দ্বীপে গেলে মনে হবে, নয় জীবন নয়; একেবারে রাজ্য গড়ে সেখানে রাজত্ব করছে হাজার হাজার বিড়াল। একটি হলো ভূমধ্যসাগরের পূর্ব কোণের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। অন্যটি স্পেনের ছোট্ট দ্বীপ নুয়েভা তাবারকা। মানুষের চেয়ে বিড়ালের দাপট যেখানে বেশি...

আজ ৮ আগস্ট, আন্তর্জাতিক বিড়াল দিবস। ২০০২ সালে, বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাণী কল্যাণ সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’ আন্তর্জাতিক বিড়াল দিবস চালু করে। উদ্দেশ্য ছিল, এই একটি দিন বিড়ালদের সঙ্গে নিয়ে উদ্যাপন করা এবং সেই সঙ্গে তাদের কল্যাণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উৎসাহ প্রদান করা।

যুক্তরাজ্যের রাজনীতিতে গত এক দশকে এক চরম অস্থির সময় পার হয়েছে। ডাউনিং স্ট্রিট থেকে একে একে বিদায় নিয়েছেন ছয়জন প্রধানমন্ত্রী। কিন্তু এই রাজনৈতিক পালাবদলের ঝড়ের মধ্যেও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একটি আসন রয়েছে সম্পূর্ণ অপরিবর্তিত।

দক্ষিণ আমেরিকায় বিড়াল ও মানুষের মধ্যে একটি মারাত্মক ছত্রাকের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে, যা অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ১৯৯০-এর দশকে ব্রাজিলে প্রথম শনাক্ত হওয়া এই ছত্রাকের নাম ‘স্পোরোথ্রিক্স ব্রাসিলিয়েনসিস’।