
নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম জর্ডানের খেলা চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ লোকজনের ছোড়া ঢিলে অফিসের দুটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় পল্লী বিদ্যুতের প্রায় ৯৪ হাজার গ্রাহক রয়েছে। এসব গ্রাহককে উপজেলার সাহিতপুর ও রামপুর এলাকার দুটির উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ২৭ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ মিলছে গড়ে সাহিতপুর উপকেন্দ্রে ৭-৮ মেগাওয়াট এবং রামপুর উপকেন্দ্রে মাত্র ২ মেগাওয়াট। এতে গ্রামাঞ্চলে ১৫-১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না।
তবে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের আওতাধীন ৯ ও ১ নম্বর ফিডার দুটিতে লোডশেডিং করা হচ্ছে খুবই কম।
এ অবস্থায় আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম জর্ডানের খেলার সময় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতেই ক্ষুব্ধ হয়ে শতাধিক লোক উপজেলা সদরের পল্লী বিদ্যুতের জোনাল অফিসে গিয়ে হামলা চালায়।
এ সময় হামলাকারীদের ছোড়া ইট-পাটকেলে অফিসের দুতলা ও তিনতলার দুটি জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো. ওমর ফারুক জানান, ঘটনাটি স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে। তিনি আরও বলেন, চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ অনেক কম থাকায় গ্রাহকদের চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ ঘটনার পর থেকে আমরা একপ্রকার ভয় আর আতঙ্কের মধ্যে আছি।
কেন্দুয়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাদল মিয়া জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৪ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৪ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৪ ঘণ্টা আগে