
যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোরে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। শহরের কোর্ট মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে হামলাকারীদের আটকের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতারা।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্যের বাড়িতে হামলা হয়েছে। সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও জড়িত ব্যক্তিদের আটক করেনি প্রশাসন। বাড়ির সামনে হামলাকারীরা দিনভর অবস্থান করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি।
সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত আটকের দাবি জানানো হয়। দাবি মানা না হলে বিভিন্ন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ও প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস।
আজ সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারিবাগান এলাকায় আল মাদ্রাসাতুল শারইয়্যাহর এক শিশু ও অভিভাবককে মারধরের অভিযোগ ওঠে এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে। পরে ক্ষুব্ধ অভিভাবক ও জনতা মাদ্রাসার পাশে অবস্থিত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা এমপির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে কয়েক ঘণ্টা এমপি ও তাঁর স্বজনেরা অবরুদ্ধ থাকেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে বিকেলে যশোর-নড়াইল মহাসড়কে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে ঘটনার তদন্ত ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে সড়ক থেকে সরে যায় ক্ষুব্ধ জনতা।
সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সেখানে তিনি দুই পক্ষের কথা শোনেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় বাসা খোঁজার কথা বলে একটি ভবনে ঢুকে নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ১০ ভরি স্বর্ণালঙ্কার।
২ মিনিট আগে
গাইবান্ধা জেলা শহরের দুটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে নির্মিত দুটি নতুন সেতু নির্মাণকাজ শেষ হলেও গত দুই বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতু দুটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। ফলে নতুন সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন জেলার বাসিন্দারা। এ দিকে বিকল্প না থাকায় প
১৩ মিনিট আগে
চট্টগ্রামে প্রায় এক দশক আগে নগরের হালিশহরে সাত বছরের শিশু মাহফুজকে শ্বাসরোধে হত্যার ঘটনার মামলায় মো. আল আমিন (৪৪) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গোপনের দায়ে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। র
৪২ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর সীমান্তপিলারের জারুলিয়াছড়ির আগা নামের স্থানের ওপারে শূন্যরেখায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে তাঁকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে