
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে মেটা। সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা বিষয়টিকে একটি ‘কারিগরি ত্রুটি’ হিসেবে উল্লেখ করেছে।
এক বিবৃতিতে মেটার একজন মুখপাত্র জানান, কন্টেন্টটি ভুলবশত সরিয়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তা ফিরিয়ে আনা হয়েছে।
বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার। সূত্রের খবর অনুযায়ী, মেটার দেওয়া ব্যাখ্যা এবং যে পরিস্থিতিতে ভিডিওটি সরানো হয়েছিল—উভয় বিষয়ই খতিয়ে দেখছে দিল্লির ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার স্পষ্টিকরণ চাইতে মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও এ বিষয়ে ব্যাখ্যা দিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।
ব্লক হওয়া ভিডিওটি গত ২৩ জুলাই আপলোড করা হয়েছিল। ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামে একটি সংগঠনের আয়োজনে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে জেন-জি বা তরুণ প্রজন্মের উদ্দেশে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভিডিওটিতে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দেন, প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জানান: প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত অপরাধের বিচারের জন্য দ্রুত বিচার আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে; জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশেষ আদালত গঠনের প্রস্তাব সংবলিত একটি খসড়া আইন কেন্দ্রীয় মন্ত্রিসভায় উত্থাপন করা হবে, যা পরে সংসদে পেশ করা হবে; সাম্প্রতিক পরিস্থিতিতেও প্রায় ২২ লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করেছে সরকার।
আজ মঙ্গলবার ভোরের দিকে ভিডিওটির অ্যাকসেস সাময়িকভাবে সীমাবদ্ধ করার আগে পর্যন্ত এটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছিল। অবশ্য মোদির এই সেলফি ভিডিও নিয়ে নানা ট্রলে মেতেছে জেন-জি। তাঁর দীর্ঘ বিরাম সহকারে দেওয়ার বক্তব্য এবং কথা বলার ধরন নিয়ে ব্যঙ্গ-রসাত্মক ভিডিওতে সয়লাব হয়ে গেছে সোশ্যাল মিডিয়া।
পুনরুদ্ধারের আগে ভারতে ফেসবুক ব্যবহারকারীরা দেখতে পান, একটি সরকারি বা আইনি আবেদনের পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে ভিডিওটি প্রদর্শন স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দেখানো হচ্ছে।
এই নোটিশ প্রদর্শনের পরই ভারতে বিতর্ক সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ব্যাখ্যা ও দুঃখপ্রকাশ করে মেটা।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জৈব অস্ত্র তৈরিতে সহায়তা নেওয়ার সম্ভাব্য চেষ্টা শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্টে’ বলা হয়েছে, তাদের এআই মডেল ব্যবহার করে এমন কিছু কর্মকাণ্ড শনাক্ত করা হয়েছে, যা জৈব
১৩ ঘণ্টা আগে
আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
২ দিন আগে