
চট্টগ্রামে প্রায় এক দশক আগে নগরের হালিশহরে সাত বছরের শিশু মাহফুজকে শ্বাসরোধে হত্যার ঘটনার মামলায় মো. আল আমিন (৪৪) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গোপনের দায়ে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আল আমিন কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম জানান, মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি আল আমিনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ ছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় অপরাধের আলামত গোপন ও মরদেহ সরিয়ে ফেলার দায়ে আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম নগরের হালিশহর থানার গলিঢিপাপাড়া টোল রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সাত বছরের শিশু মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়। পরে হত্যাকাণ্ডের আলামত গোপনের উদ্দেশ্যে তার মরদেহ পাশের বেড়িবাঁধসংলগ্ন একটি খালে ফেলে দেওয়া হয়।
ঘটনার পর নিহত শিশুর বাবা মো. মাহাবুব হালিশহর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ২০১৭ সালের ২৭ এপ্রিল আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। আদালতে এই মামলায় ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়।

গত শুক্রবার সকালে ভুক্তভোগী ওই নারীকে বাড়িতে একা পেয়ে তাঁর স্বামীর বড় ভাই (ভাশুর) কৌশলে ঘরে ঢোকেন। পরে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্ত তাঁকে রেখে পালিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগী গত রোববার রাতে আড়াইহাজার থানায় মামলা করেছেন।
৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন তিনটি হাউজিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সিলভার গ্রীন সিটি ও নাভানা রিয়েল এস্টেট নামে ২ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রিন্স সিটিসহ তিনটি প্রতিষ্ঠানেরই অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণ এবং দীর্ঘ ২০ বছর ধরে অবরুদ্ধ থাকা একটি গুরু
১০ মিনিট আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বহরে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় বাসা খোঁজার কথা বলে একটি ভবনে ঢুকে নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ১০ ভরি স্বর্ণালঙ্কার।
৩৩ মিনিট আগে