এসএসসি ও সমমানের পরীক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে এ বছর গড় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন।
গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। এ ছাড়া শূন্য পাসের বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে।
বোর্ড কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে। অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসেছে বোর্ড। ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণে পাসের হার কমলেও ফলাফল সন্তোষজনক।
যশোর শিক্ষা বোর্ডের তথ্যমতে, এ বছর এসএসসি পরীক্ষায় ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ৮৮ হাজার ৯৭ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৩৪ হাজার ১৭ জন পরীক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ৪৪ হাজার ৮৩৪ জন ও বাণিজ্য বিভাগ থেকে ৯ হাজার ২৪৬ জন পরীক্ষার্থী পাস করেছে।
জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ৪ হাজার ৮০৯ জন ও মেয়ে ৫ হাজার ৩২৭ জন; মানবিক বিভাগে ছেলে ১৭৯ জন ও মেয়ে ৭৯২ এবং বাণিজ্য বিভাগে ছেলে ১৩৯ জন ও মেয়ে ২৩২ জন।
গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। গত বছর গড় পাসের হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৪১০ জন।
এ ছাড়া শূন্য পাসের বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। এ বছর শূন্য পাসের বিদ্যালয়ের সংখ্যা ১১। গত বছর ছিল দুটি।
যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুল মতিন বলেন, ‘শিক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে। অসুস্থ প্রতিযোগিতা থেকে আমরা বেরিয়ে এসেছি। ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণে পাসের হার কমলেও ফলাফল সন্তোষজনক।’
শূন্য পাসের বিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৯৮ জন। ফলাফল পর্যালোচনায়, গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে।
১৩ মিনিট আগে
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর এই বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ।
১৫ মিনিট আগে
গ্রেপ্তারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ২৪, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৮৭, তেজগাঁওয়ে ৬৭, মিরপুরে ১১৪, গুলশানে ৩৩, উত্তরা বিভাগে ৫০, গোয়েন্দা বিভাগে ৮ এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।
২৫ মিনিট আগে
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলে বড় পতন হয়েছে। ২০২৬ সালে এ বোর্ডে পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৫ শতাংশে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৬৭ দশমিক ৩ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ...
৩৮ মিনিট আগে