
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর এই বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট।
আজ সোমবার রাজশাহী শিক্ষা বোর্ড প্রকাশিত সাত বছরের তুলনামূলক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৮ জন। অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে প্রায় ১ লাখ ১২ হাজার জন।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। ২০২৪ সালে ৮৯ দশমিক ২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৯১ শতাংশ এবং ২০২০ সালে ৯০ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। ফলে সাম্প্রতিক সাত বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম।
ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। এবার ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের তুলনায় ১৩ দশমিক ৪০ শতাংশীয় পয়েন্ট এগিয়ে রয়েছে ছাত্রীরা।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৮ হাজার ৯৯১ জন এবং ছাত্র ৭ হাজার ১২২ জন।
বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও বড় পরিবর্তন দেখা গেছে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মাত্র ৩৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অথচ ২০২৫ সালে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ছিল ৯৯। ২০২৪ সালে ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৬৮টি এবং ২০২০ সালে ৩০৮টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।
ফলাফলের এমন অবনতির বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন বলেন, ‘বর্তমান সরকার কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে জোর দিয়েছে। এ জন্য শুরুতে তো একটু ধাক্কা খেতেই হবে। আমরা আশা করছি, সামনে বোর্ডের ফলাফল আরও ভালো হবে।’

ঝালকাঠির নলছিটিতে ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে আক্কাস খান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন...
১৯ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫০০টি গাড়ি ডাম্পিং এবং ৩৫৯টি গাড়ি রেকার করা হয়েছে।
৩৪ মিনিট আগে
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণকারী সংঘবদ্ধ চক্রের হামলার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন করেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১০ আগস্ট) দেশের বিভিন্ন রেল অফিস ও স্থাপনায় এ কর্মসূচি পালিত হয়।
৩৫ মিনিট আগে
রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (৯ আগস্ট) রাত ১১টার দিকে গৃহবধূর স্বামী রুবেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগে