যশোর শিক্ষা বোর্ড

যশোর বোর্ডে গড় পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১৪৭৮ জন
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে এ বছর গড় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।

যশোর বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ: ২১৬ জনের ফল পরিবর্তন
যশোর শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে ৭২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সেই সঙ্গে ৫৪ জন অকৃতকার্য শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। রোববার শিক্ষা বোর্ডের খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে।

এসএসসি পরীক্ষার ১৪০টি ‘ভেন্যু কেন্দ্র’ বাতিল করছে যশোর বোর্ড
যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০টি জেলায় এসএসসি পরীক্ষার জন্য ২৯৯টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে থাকে। যদি কোনো কেন্দ্রে সব পরীক্ষার্থীর জায়গা সংকুলান না হয়, তবে পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানকে অতিরিক্ত কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়...

অর্থ আত্মসাৎ: প্রধান আসামি যশোর শিক্ষা বোর্ডের বরখাস্ত সহকারী হিসাবরক্ষক গ্রেপ্তার
যশোর শিক্ষা বোর্ডের সাত কোটি টাকার চেক দুর্নীতি মামলার প্রধান আসামি বরখাস্ত সহকারী হিসাবরক্ষক আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে যশোর উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রায় চার বছর ধরে পলাতক ছিলেন আব্দুস সালাম। তিনি যশোর উপশহর ‘ই’ ব্লকের আব্দুস সামাদের











