ভারতে যাওয়ার পথে বেনাপোল বন্দরে আটক যশোর জেলা ছাত্রলীগের সম্পাদক

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক করেছে বিজিবি। তানজীব নওশাদ পল্লব যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা ও জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি পাসপোর্ট-ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় বিজিবি তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, ‘আমাদের কাছে গোপন খবর ছিল, যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থাকেন। পরে তাঁর পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে তাঁকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন।
কোম্পানি কমান্ডার মিজানুর রহমান আরও বলেন, তাঁকে আটক করা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তপথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকাসহ সর্বত্র নজরদারি চলছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘সব সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে কোনো অপরাধী যাতে অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে, সে ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে পেট্রল ও অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।’
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের (ওসি) আযহারুল ইসলাম বলেন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যেসব পাসপোর্টধারী যাত্রী ভারতে যাচ্ছেন, তাঁদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসারাও জিজ্ঞাসাবাদ করছেন, যাতে বিগত আওয়ামী লীগ সরকারের কোনো এমপি-মন্ত্রী এবং দলীয় নেতা-কর্মীরা পালিয়ে ভারতে যেতে না পারেন, সেদিকেও নজর রাখা হচ্ছে।
আরও খবর পড়ুন:
- বিদেশ সফরের তালিকা থেকে ছয় সরকারি কর্মকর্তাকে বাদ দিলেন উপদেষ্টা
- সাকিবকে কি এখন নিষিদ্ধ করবে, ব্যাখ্যা দিল বিসিবি
- ভারতের বাংলাদেশ নীতি পুরোপুরি ব্যর্থ, দ্য হিন্দুকে আমীর খসরু
- বন্যার্তদের সহযোগিতা করতে চেয়ে ড. ইউনূসকে শাহবাজের চিঠি
- মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প: ৬ জনের চক্রে হাপিস ৫০০ কোটি
- ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদি আরবের রাস্তাঘাট, রেড অ্যালার্ট জারি
- ফরিদপুরে শামা ওবায়েদসহ ৩৬ জনের নামে হত্যা মামলা
- চট্টগ্রামে থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট: ৪০ হাজার জনের বিরুদ্ধে মামলা
- কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সের ৭ কোটি টাকা বন্যার্তদের জন্য দান করার তথ্য সঠিক নয়
- ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল ফ্রি করার নির্দেশ
- প্রতিটি স্মৃতির অন্তত তিনটি কপি সংরক্ষণ করে মস্তিষ্ক
- চীনকে টপকে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত
- ৭ সাংবাদিকের নামে হত্যা মামলা
- ত্রাণ নিয়ে মানুষের স্রোত টিএসসিতে
- মেট্রোরেল চালু হচ্ছে রোববার, সময়সূচি প্রকাশ
- ১৬ মাসের অপেক্ষা ফুরোল মুশফিকের, ছাড়িয়ে গেলেন তামিমকেও
- বন্যায় ভাসছে দেশ, গুজবে সয়লাব ফেসবুক
- ইউনূস-হাসিনার বিরোধ কবে থেকে
- মোদির কৌশলে প্রতিবেশীদের কাছে বিপন্ন ভারতের ভাবমূর্তি
- পার্লামেন্টে জোট বাঁধছে চিরপ্রতিদ্বন্দ্বী পিটিআই ও জেইউআই-এফ
- ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উসকানির বিষয়ে ভিআইপিদের জিজ্ঞাসাবাদ করছে ডিএমপি
- বিসিবিকে হাজার কোটির ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ নির্মাণ বন্ধের নির্দেশ
- ইন্টারনেট সেবা বন্ধ: সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে মামলা খারিজ
- ১৫ হাজার ক্লাবে মুশফিক, শীর্ষে ওঠার অল্প দূরে
- আবেদনের যোগ্যতা না থাকা সেই প্রার্থী এখন শাবিপ্রবির শিক্ষক
- এক বছরের মধ্যেই ভেঙে পড়তে পারে ইসরায়েল: সাবেক জেনারেল
- যত দ্রুত সম্ভব বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি: নেপাল
- বাংলাদেশের কাছে বিদ্যুতের ৮০ কোটি ডলার পায় আদানি: গভর্নর
- বিক্ষোভের মুখে যমুনা থেকে বের হতে পারেনি প্রধান উপদেষ্টার গাড়িবহর
- অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করার পর ফিরিয়ে আনল শিক্ষার্থীরা








