যশোর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা, যা শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও কৃষির জন্য পরিচিত। দেশের প্রথম পৌরসভা প্রতিষ্ঠার ইতিহাসসহ নানা ঐতিহ্যে সমৃদ্ধ এই জেলায় প্রতিদিনই ঘটে নানা ঘটনা। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় সংবাদ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক আপডেট এই পেজে নিয়মিত প্রকাশিত হয়। এছাড়া মনিরামপুর, অভয়নগর, বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, যশোর সদর ও শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ খবরও এখানে পাওয়া যাবে।

যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথা ফেটে গেছে। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।

যশোরের কেশবপুরে মাছের খাবার হিসেবে ৩২টি ড্রামে করে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

চলতি বছরের ১৬ এপ্রিল দুপুর থেকে যশোরে শুরু হয় কালবৈশাখী ও বৃষ্টি। এ সময় চৌগাছা উপজেলার আন্দুলিয়া মাঠে কাজ করছিলেন কৃষক আবু তাহের (৪৫)। বজ্রপাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে মাঠে যান। একপর্যায়ে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। একই সময়ে মনিরামপ

যোগ্যতা থাকুক বা না থাকুক, সব জায়গায় সরকারি দলের নেতা-কর্মীদের বসিয়ে দেওয়া হচ্ছে। এমনকি বিএনপির লোক ছাড়া কেউ সারের ডিলারশিপও পাচ্ছে না। যারা জনগণের কাছে ওয়াদা দিয়ে ভঙ্গ করে, তারা বিরোধী দলের আন্দোলনের প্রয়োজনীয়তা বুঝবে না।