
সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত তেলের জন্য অপেক্ষা করে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে (ম্যানেজার) ট্রাকচাপা দেন চালক সুজাত মোল্যা। র্যাবের হাতে আটক সুজাত মোল্যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা বলেছেন।
আজ রোববার সন্ধ্যায় র্যাব-৬ ক্যাম্পের অধিনায়ক মেজর ফজলে রাব্বী ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর আগে গতকাল শনিবার রাতে জ্বালানি তেল না পেয়ে বাগ্বিতণ্ডার পর নড়াইলে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় আজ যশোর থেকে সুজাত মোল্যাকে আটক করেছে র্যাব। পরে ট্রাকটি বেনাপোল পৌর টার্মিনাল থেকে জব্দ করে নাভারণ হাইওয়ে পুলিশ।
র্যাব জানায়, তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান সুজাত মোল্যা। এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে ট্রাক টান দিলে নাহিদ চাকায় পিষ্ট হন। পরে মৃত্যুর কথা জানতে পেরে ট্রাকটি বেনাপোল টার্মিনালে রেখে বাঘারপাড়ায় আত্মগোপন করেন সুজাত মোল্যা।

সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ
২৪ মিনিট আগে
রাজশাহীর বাঘায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে
সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে থাকা সাতজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে একজনের ময়নাতদন্ত করা হয়েছে। বাকি ছয়জনের মরদেহ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে
৩৪ মিনিট আগে
ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযানের সময় ৭-৮ জন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে একটি পিস্তল থেকে গুলি ছোড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার আট রাউন্ড গুলি ছোড়েন। এতে একটি গুলি এক মাদক কারবারির ঊরুতে লাগে। একপর্যায়ে মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন
৪৩ মিনিট আগে