
তেল না পেয়ে বাগ্বিতণ্ডার জেরে নড়াইলে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপায় হত্যার অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার যশোরের বাঘারপাড়া থেকে তাঁকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যে বেনাপোল পৌর টার্মিনাল থেকে ট্রাকটি জব্দ করে নাভারণ হাইওয়ে পুলিশ।
আটক ব্যক্তির নাম সুজাত মোল্যা, তিনি জব্দ করা ট্রাকটির চালক।
র্যাব ও পুলিশ জানিয়েছে, তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান সুজাত মোল্যা। এ সময় তিনি ট্রাকটি টান দিলে নাহিদ চাকায় পিষ্ট হন। পরে মৃত্যুর কথা জানতে পেরে ট্রাকটি বেনাপোল টার্মিনালে রেখে বাঘারপাড়ায় আত্মগোপন করেন সুজাত মোল্যা।
বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে। ট্রাকটি নাভারণ হাইওয়ে থানায় রয়েছে। ট্রাকের চালককে আটকের বিষয়টি র্যাব-৬ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। ঘটনা সম্পর্কে সন্ধ্যা ৬টায় প্রেস বিফ্রিং করার কথা জানান তিনি।
এর আগে গতকাল শনিবার রাতে নড়াইল সদরের তুলারামপুরে তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে যান ট্রাকচালক সুজাত মোল্যা। তেল না পেয়ে বাগ্বিতণ্ডায় জড়ান তিনি। পরে ট্রাকটি টান দিলে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) নাহিদ সরদার চাকায় পিষ্ট হন। এ সময় আরও একজন গুরুতর আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান থেকে সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার আহ্বান জানানো হয়।
৮ মিনিট আগে
১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়িতে শ্রদ্ধা জানাতে আসা দুজনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সদস্যসচিব আ ন ম আয়াসের নেতৃত্বাধীন একটি দল।
১১ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়েছে। আজ শনিবার দুপুরের পর উপজেলার পাঁচ্চর এলাকার বালাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। তাঁরা মঞ্চ, অতিথিদের বসার ব্যবস্থা, নিরাপত্তা, প্রবেশ ও বের হওয়ার পথ, যানবাহন ব্যবস্থাপনা, অনুষ্ঠানস্থলের সজ্জা এবং পোনা অবমুক্তকরণের স্থানসহ সংশ্লিষ্ট প্রস্তুতি সরেজমিনে দেখেন। এ সময় নির্ধারিত কর্মসূচি সুষ্ঠু ও
১ ঘণ্টা আগে