
যশোরের মনিরামপুরে পৌর মিনি পার্কে পণ্যবাহী ট্রাক ঢুকে ক্ষতিসাধনের ঘটনায় ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে পৌরসভার কার্যসহকারী তপু এস এম আব্দুর রশিদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই শোকজ নোটিশ দেন মনিরামপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। তিন কার্যদিবসের মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এর আগে আজকের পত্রিকায় বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যা নজরে আসে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার। বর্তমানে তিনি ঢাকায় প্রশিক্ষণে থাকলেও সংবাদটি দেখার পরই প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
সহকারী কমিশনার নিয়াজ মাখদুম বলেন, ‘ট্রাক ঢুকে পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণের টাকা আদায় করে জমা না দেওয়ার অভিযোগ তদন্তের জন্য ইউএনও স্যারের নির্দেশে তপুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বুধবার রাতে অভিযোগটি জানার পর আমি তপুকে ফোনে বিষয়টি জিজ্ঞেস করি। তিনি স্বীকার করেন, স্থানীয় কয়েকজনের মাধ্যমে ২২ হাজার টাকা পেয়েছেন, যা পরে জমা দিয়েছেন। আমি তাঁকে পুরো টাকা পৌর তহবিলে জমা দিতে বলেছি।’
গত মঙ্গলবার রাতে যশোর-চুকনগর আঞ্চলিক সড়কঘেঁষা মোহনপুর বটতলায় অবস্থিত মনিরামপুর পৌর মিনি পার্কে একটি পণ্যবাহী ট্রাক ঢুকে পড়ে। এতে পার্কের সীমানা পিলার, পানির ট্যাব ও যাত্রী ছাউনির টিনের চালাসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

পরদিন বুধবার সকালে তপু কয়েকজন স্টাফকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে উপস্থিত ট্রাক মালিক সমিতির নেতাদের সঙ্গে সমঝোতা করে ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। অভিযোগ রয়েছে, এই টাকা পৌর কোষাগারে জমা না দিয়ে তপু ও তার অনুসারীরা নিজেদের মধ্যে ভাগ করে নেন।
তবে তপু বলেন, ‘ট্রাকমালিক আমাদের হাতে সরাসরি টাকা দেননি। স্থানীয় কয়েকজনের মাধ্যমে আমরা ২২ হাজার টাকা পেয়েছি এবং তা পৌরসভার ফান্ডে জমা দিয়েছি।’ তিনি আরও দাবি করেন, ইউএনওকে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাননি, পরে বিষয়টি সহকারী কমিশনারকেও জানানো হয়নি।
এদিকে পৌরসভার কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, ‘আমি ক্ষতিপূরণ আদায় বা জমা দেওয়ার বিষয়ে কিছুই জানি না। এই বাবদ কোনো টাকা আমার হাতে আসেনি।’

তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
৮ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে লিমা পাহান (১৭) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থা থেকে তার চাচা নির্মল পাহান ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
১১ মিনিট আগে
দেশের প্রখ্যাত চিকিৎসক, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. তরিকুল আলম চৌধুরী (বাবলু মিয়া) দীর্ঘদিন ক্যানসারে ভুগে সোমবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৪ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে মোটর সাইকেলে এসে দুই হেলমেটধারী দুই রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এ গুলির ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে