
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেবে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষে ভোট দেবেন।’ নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের উদ্দেশে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের এ বক্তব্য ভাইরাল হয়েছে। সম্প্রতি বিএনপি এই প্রার্থী হিন্দু অধ্যুষিত উপজেলার ভবদহ এলাকায় নির্বাচনী প্রচারণায় এমন বক্তব্যে বিভিন্ন রাজনীতিক দলের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
রশীদ আহমাদ জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি বিএনপির শরিক দল হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়ার পর জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষের প্রতীকে আসনটিতে নির্বাচন করছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মো. ওয়াক্কাসের ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রশীদ আহমাদকে বলতে দেখা যায়, ‘এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। তারেক রহমানের পিতা মরহুম জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন; নিষিদ্ধ যত রাজনীতিক দল ছিল, সবগুলো তিনি চালু করেছিলেন। আমরা আশা করি, দেশনায়ক তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দেবেন। এই এলাকার মানুষ যারা আওয়ামী লীগ করে, যে যার আদর্শ মতাদর্শে রাজনীতি করে তারা তাদের আদর্শে রাজনীতি করবে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষকে ভোট দেবেন।’
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর এমন বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি না ফেরানোর সিদ্ধান্তে যখন বিভিন্ন রাজনীতিক দল সরব; তখন বিএনপির প্রার্থীর এমন বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলছে সচেতন মহল। আওয়ামী লীগের ভোটব্যাংকে নিজেদের কাছে টানতে এ ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন বলেও মন্তব্য করছেন কেউ কেউ।
এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর আসনের ধানের শীষের প্রার্থীর রশীদ আহমাদ বলেন, ‘আমার ওই বক্তব্যটি ছিল নিরপরাধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে। বিএনপি ও দেশনায়ক তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। সেটার উদাহরণ হিসেবেই বক্তব্যটি দিয়েছি। ওটা নিয়ে আমার প্রতিপক্ষরা ভোটের মাঠে ভিন্ন কৌশল অবলম্বন করছে।’

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩৫ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৪০ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৪১ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে