
যশোরের চৌগাছায় শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আটজন আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার সিংহঝুলি থেকে সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এবং সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি ইজিবাইক চৌগাছার দিকে আসছিল। পথে কয়ারপাড়ায় পৌঁছালে চৌগাছার দিক থেকে যশোরমুখী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী তাহসিন (১৬), ইমদাদুল (৩৮), আসমা (১৫), ইরানী (১৬), আরিন (১২), হামিদুর (৪৩), মুন্নি (১৮) ও লাকি (১৪) আহত হয়।
স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাহসিন, ইমদাদুল, ইরানী ও হামিদুরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অন্য চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। যশোর হাসপাতালে পাঠানো ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এই প্রতিবেদন লেখার সময় ইজিবাইক ও প্রাইভেট কারটি ঘটনাস্থলে রাস্তার দুই পাশে পড়ে আছে। ঘটনাস্থলে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্যাটারিচালিত ইজিবাইকের অধিকাংশ যাত্রী ছিল চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সিংহঝুলি থেকে বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়েছিল। পথে এই ঘটনা ঘটে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তরের নবাগত পরিচালক এস এম মনিরুজ্জামান সোমবার যোগদান করে মঙ্গলবার সকালে ঢাকায় যান। কিন্তু আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁর যোগদানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিএনপি পরিচয়ধারী একদল চিকিৎসক ও শিক্ষার্থী। নগরের ব্রাউন কম্পাউন্ড বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সামনে
২৩ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হন আরও পাঁচজন। আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার বনখুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
টানা বৃষ্টিতে ভোলা পৌর এলাকাসহ সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মনপুরার পাঁচ ইউনিয়নের গ্রাম, সড়ক, ফসলের মাঠ ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
৪২ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলামকে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে