
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা ১৩ নভেম্বরের কর্মসূচিতে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া জামালপুরের ইসলামপুরের নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. মোহন মিয়া নামের এক যুবলীগ নেতা। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে মোহন মিয়ার দেওয়া ওই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
মোহন মিয়া ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ইসলামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
ফেসবুক ঘেঁটে দেখা গেছে, মোহন মিয়া তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের কর্মসূচি সফল করতে একটি সাদা-কালো স্টিকার পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন, ‘ঢাকায় লকডাউন কর্মসূচিতে গিয়ে ইসলামপুর উপজেলার কেউ যদি এরেস্ট হন তাঁর পরিবারের দায়িত্ব আমি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নিবো, ইনশাআল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
ইসলামপুর থানাসূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মোহন মিয়া। এ ছাড়া গত বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় বিস্ফোরক দ্রব্য নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিক্ষোভ-মিছিলের ঘটনায় ইসলামপুর থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যুবলীগ নেতা মোহন মিয়া ফেসবুকে কী লিখে পোস্ট করেছেন, সেটা নজরে পড়েনি। তবে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে