
জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মো. জাকারিয়া মাহী ও মো. মোয়াজ বিল্লাহ শাহীকে সম্মাননা ক্রেস্ট দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় ওই দুই কৃতী শিক্ষার্থীর হাতে নগদ অর্থও তুলে দেওয়া হয়।
সাফল্য অর্জনকারী ওই যমজ দুই ভাই উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহপাড়ার মণ্ডলবাড়ির বাসিন্দা। তারা চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমন পনিকের ছেলে। তারা বিজ্ঞান বিভাগে স্থানীয় গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রকাশিত ফলাফলে ১২৫০ নম্বরের মধ্যে মাহী পেয়েছে ১১৯০ ও শাহী পেয়েছে ১১৮৮ নম্বর। তাদের প্রাপ্ত নম্বর উপজেলায় উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ। দুজনেরই স্বপ্ন প্রকৌশলী হওয়ার।
দুই শিক্ষার্থীর উদ্দেশে ইউএনও শাহ্ মো. জুবায়ের বলেন, ‘তোমাদের সাফল্যে আমরা গর্বিত। ভালো ফলাফল করে শুধু নিজেদের নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকারও সুনাম বয়ে এনেছ। তোমাদের এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন, শিক্ষক-অভিভাবকদের দিকনির্দেশনা এবং নিজেদের অদম্য ইচ্ছাশক্তি।’
ইউএনও আরও বলেন, ‘আমি তোমাদের বলতে চাই—ভালো ফলাফলই জীবনের শেষ অর্জন নয়, এটি ভবিষ্যতের বড় স্বপ্নপূরণের প্রথম ধাপ। তোমাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি। তোমাদের স্বপ্নগুলো বাস্তবে রূপ নিক—এই প্রত্যাশা করি।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আকতার কাকলী, ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন, গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক মো. লিয়াকত আলী রিপন, মাহী ও শাহীর মা শারমিন আক্তার মিতু, দৈনিক সংবাদের সাবেক সহসম্পাদক ও কলামিস্ট এম কে দোলন বিশ্বাস প্রমুখ।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
১১ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
২০ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
২২ মিনিট আগে