
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা সংরক্ষিত বনভূমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবেদীন (৭০) উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত অনিস মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে যান জয়নাল আবেদীন। ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলার-সংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডর এলাকার বাগানে যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি।
শনিবার সকালে স্বজনেরা বন বিভাগকে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। পরে বন বিভাগের সদস্য এবং দিঘলকোনা, সোমনাথপাড়া, সাতানীপাড়া ও গারামারা এলাকার চারটি ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) যৌথভাবে তল্লাশি চালায়।
একপর্যায়ে দুপুরে বাগিচাটিলা সংরক্ষিত বনভূমি এলাকা থেকে জয়নাল আবেদীনের মরদেহ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, ‘নিখোঁজের খবর পাওয়ার পরপরই আমরা তল্লাশি অভিযান শুরু করি। পরে বাগিচাটিলা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৯ মিনিট আগে
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। তাঁদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৪ মিনিট আগে
রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের প্রকল্প ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনক তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন।
৩১ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে উচ্চস্বরে গল্প করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতির জেরে ফের মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে