
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় তিন রাস্তার মোড়ে অভিযানটি চালানো হয়।
অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুটি অটোরিকশায় ২৫ বস্তা ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে অটোরিকশাচালকদের কাছে সারের বিষয়ে জানতে চান। এ সময় চালকেরা অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে অটোরিকশা দুটি আটক করেন। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেন।
ইউএনও মুরাদ হোসেন বলেন, সারগুলো অবৈধভাবে বকশীগঞ্জে প্রবেশ করেছে, তাই এগুলো কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরে এসব সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
২৬ মিনিট আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
৩৩ মিনিট আগে
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
১ ঘণ্টা আগে
নিখোঁজের ১৮ মাস পর জানা গেল, পাবনার ঈশ্বরদীর পাকশী রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা অর্ধগলিত কিশোরীর লাশটি ঝিনাইদহের মহেশপুরের নিঝুম খাতুনের (১৭)। নিখোঁজ হওয়ার চার দিন পর, ২০২৫ সালের ১৭ মার্চ ওই লাশ উদ্ধার করেছিল ঈশ্বরদী থানা-পুলিশ। পরিচয় না মেলায় অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছিল তাঁকে..
১ ঘণ্টা আগে