সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আর শিগগিরই নতুন ম্যানেজার, হিসাবরক্ষক ও অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে।
আজ মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে মাজার ব্যবস্থাপনা কমিটির মিটিং শেষে এসব তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
মিটিংয়ে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কায়েস লোদী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম প্রমুখ।
মাজার পরিচালনা কমিটির সিদ্ধান্তে ৭ সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে সিলেটের জেলা প্রশাসক ও সদস্যসচিব হিসেবে হজরত শাহজালাল (র.) মাজারের মোতাওয়াল্লি থাকবেন। আর সদস্য হিসেবে সিলেট সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট জেলা পরিষদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের একজন করে প্রতিনিধি থাকবেন।
জেলা প্রশাসক জানান, হজরত শাহজালালের (র.) মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত এবং প্রাপ্ত আয়ের সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত আজকের কমিটির সর্বশেষ মিটিং হয়েছে। মিটিংয়ের আহ্বায়ক ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সম্মানিত সব সদস্য এবং মাজারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাজারের প্রাপ্ত দানের টাকা প্রতিদিন গণনা করা হবে। প্রতিদিনের প্রাপ্ত দানের টাকা থেকে ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা করা হবে। উক্ত হিসাব জেলা প্রশাসক সিলেট এবং হজরত শাহজালাল (র.) মাজারের মোতাওয়াল্লির যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। অবশিষ্ট যে ৬৫ শতাংশ টাকা, সেই টাকা পূর্বের ন্যায় ব্যবস্থাপনা করা হবে। এই ৬৫ শতাংশ টাকা হতে মাজারের সব দৈনন্দিন ব্যয়, যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতা, আনসার সদস্য, নিরাপত্তা—এই যে বেতন-ভাতা, ৩০ জন আনসার সদস্য এখানে আছে। এ ছাড়া নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ সার্বিক ব্যয় নির্বাহ করা হবে।
জেলা প্রশাসক আরও জানান, দ্বিতীয় যে সিদ্ধান্ত, টাকা গণনা ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে মাজার কমিটির পক্ষে সার্বিক দায়িত্ব পালনের জন্য একজন ম্যানেজার নিয়োগ করব। সে হবে রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট অথবা রিটায়ার্ড আর্মি পার্সন হবে। একজন হিসাবরক্ষক এবং একজন অফিস সহকারী নিয়োগ করা হবে। এই মর্মে কমিটির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ ছাড়া নিয়োগকৃত ম্যানেজার যাকে আমরা নিয়োগ দেব—শিগগিরই নিয়োগ দেব। ম্যানেজার উক্ত কমিটির সচিবিক দায়িত্ব, সচিবিক সহায়তা প্রদান করবে। উক্ত কমিটি মাজারের সার্বিক নিরাপত্তা, উন্নয়ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করবে।

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
৩৬ মিনিট আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
১ ঘণ্টা আগে
নিখোঁজের ১৮ মাস পর জানা গেল, পাবনার ঈশ্বরদীর পাকশী রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা অর্ধগলিত কিশোরীর লাশটি ঝিনাইদহের মহেশপুরের নিঝুম খাতুনের (১৭)। নিখোঁজ হওয়ার চার দিন পর, ২০২৫ সালের ১৭ মার্চ ওই লাশ উদ্ধার করেছিল ঈশ্বরদী থানা-পুলিশ। পরিচয় না মেলায় অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছিল তাঁকে..
২ ঘণ্টা আগে