
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর সহযোগী আসলাম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ২টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসলাম মিয়া বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী গ্রামের ভুলো মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার নয়ন ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে আসলাম মিয়ার নাম উঠে আসে। পরে অভিযান চালিয়ে আসলাম মিয়াকে রৌমারীর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এযাবৎ নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন মোট ১৭ জন। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন ১৬ জন আসামি। এর মধ্যে আদালতে বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি বাবুসহ চারজন। গত ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলা নিউজ ও একাত্তর টিভি সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ আবারও দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে এ র্যা
১০ মিনিট আগে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনো তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে স্বজন ও মহাজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া অন্য জেলেদের মধ্যেও...
১৬ মিনিট আগে
সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
২৫ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ফুটপাত মুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
৩৫ মিনিট আগে