বকশীবাজার

ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭
রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া (আলিয়া মাদ্রাসা) চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানীতে নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর বকশীবাজার পলাশী রোডের ফুটপাত থেকে অজ্ঞাত (০১ দিন) বয়সের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালের দিকে পলাশী রোডের বুয়েট আহসানউল্লাহ হলের দেয়াল সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

সাংবাদিক নাদিম হত্যা: বাবুর সহযোগী আসলাম গ্রেপ্তার
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর সহযোগী আসলাম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ২টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীতে ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে শ্রমিকের মৃত্যু
মৃত আবু তাহেরের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কলতা গ্রামে। বর্তমানে বংশাল আলুবাজার এলাকায় থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন। আবু তাহেরের সহকর্মী আব্দুল ওহাব জানান...



