হবিগঞ্জের নবীগঞ্জ থেকে অপহরণের শিকার এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার ও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলার বাহুবল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে র্যাব-৯ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল উল্লিখিত সময়ে বাহুবল উপজেলা সদরের বাজার থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণের মূল অভিযুক্ত মো. মুস্তাকিন মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত যুবক বানিয়াচং উপজেলার চাঁনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১৩ মে এসএসসি পরীক্ষা শেষে বেলা ১টার দিকে বাড়ি ফেরার সময় মেয়েটিকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশা উঠিয়ে অপহরণ করা হয়। এই অভিযোগে নবীগঞ্জ থানায় একটি মামলা করেন মেয়ের বাবা।
র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
২ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে