
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চানপুর চা-বাগানে একটি বিয়েবাড়িতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো, উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) ও মজিদ আলীর মেয়ে সানিয়া আক্তার (৯)। মৃত শিশুরা তিন ভাইয়ের তিন মেয়ে। চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, চানপুর চা-বাগানের বাসিন্দা আলমের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিল শিশুদের পরিবারের সদস্যরা। আজ ছিল বিয়ের দিন। বাড়ির এক পাশে বিয়েবাড়ির আয়োজন চললেও শিশুরা খেলতে খেলতে পুকুর পাড়ে চলে যায়। তারা সেখানে গোসল করার জন্য পানিতে নেমে যায়। এই শিশুরা কেউই সাঁতার জানত না। একপর্যায়ে পুকুরে ডুবে প্রাণ হারায় শিশুরা। স্থানীয়রা প্রথমে সানিয়াকে ভাসমান অবস্থায় পায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের দক্ষিণ প্রান্তে পানির নিচে অন্য দুজনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেমা হক বলেন, তিন শিশুই হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
তিন শিশুর মৃত্যুতে বিয়েবাড়ি আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। বাড়িতে এলাকার মানুষ, জনপ্রতিনিধিসহ অনেকেই ভিড় করেছেন। শোকের ছায়া নেমে এসেছে পুরো বাগানে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খায়রুন আক্তার জানান, শিশুদের পরিবার বাগানের বাসিন্দা আলমের মেয়ের বিয়েতে বেড়াতে এসেছিল। শখের বসে বাগানের বড় পুকুরে গোসল করতে নেমেছিল শিশুরা। একপর্যায়ে তারা পানিতে ডুবে মারা যায়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনে অত্যন্ত খারাপ লেগেছে। লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।’

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
২ ঘণ্টা আগে