
সনাতন ধর্মাবলম্বীদের ধনসম্পদের দেবী লক্ষ্মীপূজা আজ সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে হবে লক্ষ্মী দেবীর আরাধনা। এ উৎসবকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের খাটরা সর্বজনীন কালীবাড়িসহ জেলার বিভিন্ন স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমা ও পূজার উপকরণ বিক্রির বিশেষ হাট।
পূজা সামনে রেখে জেলার হিন্দু ধর্মাবলম্বীরা এখন প্রতিমা কিনতে ব্যস্ত। জেলার বিভিন্ন স্থান থেকে মূর্তি নির্মাতারা এ হাটে লক্ষ্মী প্রতিমা এনে বিক্রি করছেন। আজ বিকেল পর্যন্ত এ বেচাকেনা চলবে।
এ হাটে ছোট আকারের প্রতিমা ১০০ থেকে ৮০০ টাকা এবং বড় প্রতিমা ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। ক্রেতারা সাধ্য ও পছন্দ অনুযায়ী প্রতিমা কিনছেন।
মূর্তি ছাড়াও হাটে পূজার নানা উপাচার পাওয়া যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সোলার ফুলের মালা, কলাগাছ দিয়ে তৈরি নৌকা, নলডুগলিগাছের লতা, হলুদগাছ, ধানের শিষ, পদ্ম ফুলসহ বিভিন্ন সামগ্রী। এক হাটে প্রতিমা ও সব উপকরণ কিনতে পারায় পূজারিদের সুবিধা হচ্ছে।
প্রতিমা কিনতে আসা গোপাল বিশ্বাস বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর প্রতিমার দাম কিছুটা বেশি। তবে এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। পূজার অনুষঙ্গ, যেমন—কলাগাছ ৫০ টাকা এবং একটি নৌকা ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবুও সাধ্যের মধ্যে প্রতিমাসহ প্রয়োজনীয় সবকিছু এখান থেকে কিনতে পারছি।’
শহরের বাসিন্দা মলয় সরকার ও সোমা সরকার বলেন, ‘লক্ষ্মী দেবী আমাদের ধনসম্পদের দেবী। পছন্দমতো প্রতিমা কিনেছি। গত বছরের তুলনায় এ বছর প্রতিমার দাম অনেক বেশি হলেও, মায়ের আশীর্বাদ পেতে তো পূজা করতেই হবে।’
খাটরা সর্বজনীন কালীবাড়িতে প্রতিমা বিক্রি করতে আসা রমেশ পাল ও সুনীল পাল বলেন, ‘মাটি থেকে শুরু করে রং ও অন্যান্য উপকরণের দাম বেড়েছে। তাই প্রতিমা তৈরিতে খরচ বেশি হওয়ায় দামও একটু বাড়াতে হয়েছে। ছোট প্রতিমাগুলো আমরা ১০০ থেকে ৮০০ টাকা এবং বড় প্রতিমা ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি করছি। ক্রেতা সমাগম ভালো হওয়ায় মোটামুটি লাভ হচ্ছে।’

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পাচার ও মজুতের অভিযোগে দুই দিনে মোট ৯১৫ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার সকালে হাসাদাহ বাজার থেকে ৫১২ বস্তা সারসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
৮ মিনিট আগে
পেশাদারত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে....
৩৬ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিসর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাঁকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাঁকে শারীরিক নির্যাতন করে এর ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে সেই ভিডিও পাঠিয়ে...
৩৯ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি বিদেশি তরাশ মডেলের পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে কুষ্টিয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ...
১ ঘণ্টা আগে