
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় জন আহত হয়েছেন আরও ২০ জন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেতগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। অন্যান্য আহতদের সদর হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার যাত্রী ছাত্রলীগ নেতা হাসান আলী প্রধানসহ দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, বাসটি পালিয়ে গেছে।
২৭ মিনিট আগে
স্বাদে ঝাঁজালো এই পানের বাড়তি চাহিদা থাকায় অন্য সময়ের তুলনায় প্রতি পোন (৮০ টি) পানের দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত।
৪৩ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কোরবানির গোশত মসজিদে রাখা হবে নাকি গ্রামের মাতবরের বাড়িতে নেওয়া হবে—এ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান চিতলমারীতে নিজ গ্রামের ঈদগাহে ঈদের নামাজের ইমামতি করেছেন। তিনি প্রায় ৪৫ বছর ধরে একই ঈদগাহে ইমামতি করে আসছেন। নামাজ শেষে তিনি ত্যাগ ও মানবিকতার মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
১ ঘণ্টা আগে