
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। কিন্তু এই তথ্যকে ‘সম্পূর্ণ মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। আজ বুধবার (২৭ মে) এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানি গণমাধ্যম যে খসড়া ‘এমওইউ’ প্রকাশ করেছে বলে দাবি করছে, সেটি বাস্তব নয় এবং এতে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।
হোয়াইট হাউসের ‘র্যাপিড রেসপন্স’ অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘ইরান নিয়ন্ত্রিত গণমাধ্যমের এই প্রতিবেদন সত্য নয়। তারা যে এমওইউ প্রকাশ করেছে বলে দাবি করছে, সেটি সম্পূর্ণ বানোয়াট। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম যা প্রচার করছে, তা বিশ্বাস করার কোনো কারণ নেই। সত্য গুরুত্বপূর্ণ।’
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি দাবি করে, আলোচনায় থাকা সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশ থেকে সামরিক উপস্থিতি সরিয়ে নেবে এবং ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেবে। এর বিনিময়ে ইরান এক মাসের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের সংখ্যা যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেবে।
আইআরআইবির প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচলের রুট ও ব্যবস্থাপনা ইরান ও ওমানের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হবে। তবে এই ব্যবস্থার বাইরে থাকবে সামরিক জাহাজ।
যদিও হোয়াইট হাউস ইরানি প্রতিবেদনের বেশির ভাগ দাবি প্রত্যাখ্যান করেছে, তবু কিছু বিষয়ে মিল রয়েছে। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখে, তাহলে ট্রাম্প প্রশাসন অবরোধ শিথিলের বিষয়ে বিবেচনা করতে পারে।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং তিনি তাঁর সীমারেখা স্পষ্ট করেছেন। এমন চুক্তিই নেওয়া হবে, যা নিশ্চিত করবে—ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী, আলোচনার খসড়া এখনো চূড়ান্ত হয়নি এবং উভয় পক্ষ ভাষাগত সংশোধন নিয়ে কাজ করছে। চূড়ান্ত সমঝোতা হলে ৬০ দিনের মধ্যে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাব হিসেবে অনুমোদিত হতে পারে। পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা এগোচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, হরমুজ প্রণালি পরিচালনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
৩ ঘণ্টা আগে
প্রায় ৪০ বছর ধরে একটি হত্যাকাণ্ড ঘিরে ছিল অমীমাংসিত রহস্য। ১৯৮৭ সালের সেই রাতে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। পাশের ঘরে তখন কাঁদছিল তাঁর মাত্র ১৩ মাসের শিশুকন্যা ক্যাসি।
৩ ঘণ্টা আগে
সিরিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ছোট ভাই মাহের আল-আসাদকেও একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে