
কোরবানির ঈদে বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া পানের হাটে বেড়েছে বেচাকেনা। স্বাদে ঝাঁজালো এই পানের বাড়তি চাহিদা থাকায় অন্য সময়ের তুলনায় প্রতি পোন (৮০ টি) পানের দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। বর্তমানে পাইকারি বাজারে প্রতি পোন বড় পান বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়। খুচরা পর্যায়ে যা প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়। ছোট পানের দাম তুলনামূলক কম।
আজ বৃহস্পতিবার (২৮ মে) হাটের দিন সরেজমিনে দেখা যায়, ফকিরহাট নীল সরোবর দিঘির কিনারা ঘেঁষে বসা টাউন নওয়াপাড়া পানের হাটজুড়ে চলছে পান বাছাই, গুছানো ও বিক্রির ব্যস্ততা। চাষি ও ব্যবসায়ীরা ভোর থেকে পান সাজিয়ে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারেরা ট্রাকযোগে এসব পান নিয়ে যাবেন দূরদূরান্তে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদে অতিথি আপ্যায়ন ও খাবারের পর মুখশুদ্ধির জন্য পানের চাহিদা বেড়ে যায়। তাই ঈদ এলেই এ হাটে বাড়তি কর্মচাঞ্চল্য দেখা দেয়।
পান ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, “ঈদের সময় পান বিক্রি সবচেয়ে বেশি হয়। এখন দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকার আসছেন। ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। ”
স্থানীয় সূত্র জানায়, ১৮ শতকে জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষের পূর্বপুরুষ এ হাট স্থাপন করেন। সেই থেকে প্রতি রোববার ও বৃহস্পতিবার এখানে হাট বসে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ হাট দক্ষিণাঞ্চলের অন্যতম বড় পানের বাজার হিসেবে পরিচিত।
শওকত শেখ, কৃষ্ণচন্দ্র ঘোষসহ চাষিরা জানান, এ অঞ্চলের পানের আলাদা কদর রয়েছে। ঝাঁজালো স্বাদ, পুরু ও মচমচে পাতার কারণে দেশের বিভিন্ন এলাকায় এ পানের চাহিদা বেশি। এ ছাড়া পান চাষে রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক সরিষার খৈল ব্যবহার করায় এ এলাকার পান দীর্ঘসময় সতেজ থাকে এবং সহজে নষ্ট হয় না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওত হোসেন বলেন, “ফকিরহাটে ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার পানের বরজ রয়েছে। পান এ অঞ্চলের অন্যতম অর্থকরী ফসল। আলাদা স্বাদ ও বৈশিষ্ট্যের কারণে দেশের বিভিন্ন এলাকায় এ পানের বাড়তি কদর রয়েছে। ”

নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো হ্যাকিং এবং অনলাইন প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
১৮ মিনিট আগে
একসময়ের নির্ভরযোগ্য ও স্বস্তির রেলযাত্রা এখন যেন আতঙ্কের নাম। পুরোনো রেললাইন, জরাজীর্ণ ইঞ্জিন আর যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা ও ভোগান্তির শঙ্কা। দেশের ব্যস্ততম রেলপথগুলোর একটি ময়মনসিংহ থেকে ঢাকা, জামালপুর, মোহনগঞ্জ, জারিয়া, কিশোরগঞ্জ ও চট্টগ্রাম রুট। ৭০ বছর বা তারও বেশি পুরোনো
২৮ মিনিট আগে
অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন টেক্সটাইল শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টার অবরোধে তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
৩১ মিনিট আগে
রাজধানীর গুলশানে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁর নাম মো. সাইফ ইমরান (৩৭)...
৩৪ মিনিট আগে