
গত প্রায় ৪৫ বছর ধরে একই ঈদগাহে ইমামতি করে আসছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। এবারও তিনি নিজ গ্রামের ঈদগাহে ঈদের নামাজের ইমামতি করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে তিনি নামাজ পরিচালনা করেন। তাঁর গ্রামের বাড়ি আড়ুয়াবর্নী চরপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, ছাত্রজীবন থেকেই তিনি এই ঈদগাহে ঈদের নামাজের ইমামতি করে আসছেন, যা প্রায় ৪৫ বছরের ধারাবাহিকতা।

নামাজ ও খুতবা শেষে সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান বলেন, “আমাদের মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কোরবানি। ত্যাগের মহিমায় আমরা মানুষের পাশে দাঁড়াব এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাব।”
পরে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর মুসলিম উম্মাহসহ বিশ্বের সব মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
ঈদের জামাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড চিতলমারী উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবর রহমান এবং চিতলমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে