
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় একটি গাড়িতে আগুন ধরে যায়।
গণপূর্ত অফিস সূত্রে জানা যায়, আজ ভোরে কে বা কারা গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় গণপূর্ত অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে গণপূর্ত অফিসের কর্মচারীরা গাড়ির আগুন নিভিয়ে ফেলেন। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে আওয়ামী লীগের ১৩ নভেম্বর অনলাইনে ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে পুরো জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
৫ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১০ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৩৭ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে