
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর এলাকায় সিরাজুল ইসলাম খোকার বাড়িতে এই ডাকাতি হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, মুখোশধারী ডাকাত দল বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। এ সময় ডাকাতদের হামলায় সিরাজুল ইসলামের ছেলে সাদ্দাম গুরুতর আহত হন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২০ জনের মুখোশধারী ডাকাত দল মধ্যরাতে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির মালিকসহ পরিবারের সবাইকে বেঁধে ফেলে এবং ঘরে তাণ্ডব চালায়। বাধা দিতে গেলে বাড়ির মালিকের ছেলে সাদ্দামকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। ডাকাত দল বাড়ি থেকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
গুরুতর আহত সাদ্দামকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় রেফার্ড করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের বলেন, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
৫ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইকবাল হোসেন হাওলাদার (৪৫) হত্যা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) সুফল সরকার উপজেলার নাচনমহল ইউনিয়নের নিজ এলাকা থেকে অভিযানে চালিয়ে ইউপি
৫ ঘণ্টা আগে