ভোটের ফলাফল আটকে রাখার অভিযোগ জাহাঙ্গীরের

গাজীপুর সিটি করপোরেশনের ভোটের ফলাফল আটকে রাখার অভিযোগ তুলেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মেয়রপ্রার্থী মা জায়েদা খাতুনের পক্ষে তিনি এ অভিযোগ করেন।
জাহাঙ্গীর বলেন, ‘ফলাফল নিয়ে যদি ছিনিমিনি খেলা হয় তাহলে আমরা মানব না। আমি গাজীপুরের গার্মেন্টস কর্মী মালিক ও জনগণকে বলব, যদি ছিনিমিনি হয় তাহলে আপনারা প্রতিবাদ করবেন।’
সব আসনে তাঁর মা জয়লাভ করেছেন দাবি করে আওয়ামী লীগের এই বহিষ্কৃত নেতা বলেন, ‘ইভিএমে ভোট শেষ হয়েছে ৪টায়। এতক্ষণ ফলাফল দিতে লাগে না। অনেক কেন্দ্রের কাউন্সিলরদের ফলাফল দেওয়া হয়েছে।’

জাহাঙ্গীর আরো বলেন, ‘মেশিনের সফট কপি আমাকে দিতে হবে। দরকার হলে সিসিটিভির ফুটেজ দেখব। আমি নির্বাচন কমিশনকে সহায়তা করতে চাই।’
সরকারের লোকদের প্রতি জানিয়ে তিনি বলেন, ‘এই জায়গায় নির্বাচন নিয়ে যেন কোনো ছিনিমিনি খেলা না হয়। প্রধানমন্ত্রীর কাছে আমি ন্যায়বিচার পাব বলে আশা করছি। আজ জনগণ তার প্রমাণ দিয়েছে।’
জাহাঙ্গীর দাবি করে বলেন, তাঁর মা বিজয়ী হয়েছেন। কোনো ষড়যন্ত্র মানা হবে না বলেও জানান তিনি।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:
- টঙ্গীর বেশিরভাগ কেন্দ্রে শুধু নৌকার পোলিং এজেন্ট
- গাজীপুর সিটি নির্বাচনে ৪৮০ কেন্দ্রের ৩৫১টিই ঝুঁকিপূর্ণ
- গাজীপুর সিটি নির্বাচন: ইভিএমে আস্থা আছে জাহাঙ্গীরের মায়ের
- গাজীপুর সিটি নির্বাচন: বিভিন্ন কেন্দ্রে সিসি ক্যামেরা ভেঙে ফেলার অভিযোগ
- নির্বাচন সুষ্ঠু না হলে বিদেশি বন্ধুদের জানাব: জাহাঙ্গীর আলম
- বিএনপি পরিবারের সন্তান, তাই দলীয় ভোটগুলো আমি পাব: স্বতন্ত্র প্রার্থী রনি
- গাজীপুর সিটি নির্বাচন পরিস্থিতি নিয়ে মা-ছেলের ভিন্ন সুর
- জাহাঙ্গীর নাটকে বড় ওস্তাদ: আজমত উল্লা
- নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ বলে প্রার্থিতা হারালেন আ.লীগ নেতা
- ইভিএমে প্রথম ভোট দিলাম, ভালো লাগছে
- স্মার্টফোনে ভিডিও দেখে ইভিএমে ভোট দিলেন ৯৬ বছরের বৃদ্ধা
- এবার পূর্ণ মেয়াদে মেয়র চান গাজীপুরবাসী
- সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন
- ইসির নির্দেশে গাজীপুরে ২ জন আটক

গাজীপুর সিটি নির্বাচন: ভোটারের গোপনীয়তা ভঙ্গের অভিযোগ







