
স্মার্টফোনে ভিডিও টিউটোরিয়াল দেখে ইভিএমে ভোট দিলেন ৯৬ বছর বয়সী বৃদ্ধা ছকিনা বেগম। প্রায় শতবর্ষী এই নারী জীবনের প্রতিটি নির্বাচনে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতায় এবারও এসেছেন ভোট দিতে। ব্যালট থেকে ইভিএম পদ্ধতি—দুভাবেই ভোট দেওয়ার অভিজ্ঞতা নিতে পেরে আনন্দিত ছকিনা বেগম।
বয়সের ভারে ন্যুব্জ হলেও মনের জোরে ভোট দিতে এসে ছকিনা বেগম জানালেন, ‘ভালো লাগছে! মেশিনে ভোট দিছি, ভালো লাগছে।’
বর্তমান প্রজন্মের এগিয়ে থাকা জনগোষ্ঠী যখন ইভিএম নিয়ে ভীতিতে থাকেন, তখন শতক ছুঁই ছুঁই এই নারী ইভিএমে ভোট দেওয়ার প্রেরণা পেলেন কীভাবে—এমন প্রশ্নের জবাবে তাঁর সঙ্গে আসা নাতি এমডি রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের ব্যাপারে দাদির আগ্রহ অনেক। এই নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ আগেই তিনি আমাদের জানিয়ে রেখেছিলেন। আমরা স্মার্ট ফোনে ভিডিও টিউটোরিয়াল দেখিয়ে তাঁকে ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে বুঝিয়েছি। সেটা দেখেই তিনি আজ এসে ভোট দিয়েছেন।’
এক হাতে লাঠি আর দুপাশে দুই নাতিকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসা ছকিনা তিন সন্তানের জননী। জীবদ্দশায় প্রতিটি ভোট তিনি দিয়ে যেতে চান।
গাজীপুর সিটি নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪৯৭টি ভোট কক্ষ রয়েছে। এখানে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ এবং নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ আর তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন।
এবারের নির্বাচনে ৪৮০টি কেন্দ্রের মধ্যে কাশিমপুর থানায় ৪৭টি, কোনাবাড়ী থানায় ৪৩টি, বাসন থানায় ৪২টি, সদর থানায় ৯৬টি, গাছা থানায় ৫৭টি, পুবাইল থানায় ৩২টি, টঙ্গী পূর্ব থানায় ১১১টি ও টঙ্গী পশ্চিম থানায় ৫২টি ভোটকেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে ৩৫১টি গুরুত্বপূর্ণ এবং ১২৯টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সূত্রমতে, নানা দিক বিবেচনায় তারা কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। মূলত গুরুত্বপূর্ণ বলতে এখানে ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে নবনির্মিত বিওপিটির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ
৫ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
২০ মিনিট আগে
পৃথক বিমানঘাঁটি, রানওয়ে এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো নির্মাণ একটি অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। একই সঙ্গে বাংলাদেশের শিল্প ও পরিবহন অবকাঠামো দেশের সর্বত্র সমভাবে বিস্তৃত নয়। ফলে, নতুন অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় এসব বাস্তবতা বিবেচনায় রাখা প্রয়োজন...
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জের নিকলীতে ইউএনও ও এসিল্যান্ড এবং থানার ওসি না থাকায় প্রশাসনিক ও ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। একই সঙ্গে অভিভাবকহীন অবস্থায় রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও।
৩৮ মিনিট আগে