
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে টঙ্গী এলাকায় বিভিন্ন কেন্দ্র ঘুরে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট পাওয়া যায়নি। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, তাঁদের কাছে যে নাম জমা দেওয়া হয়েছিল, তাঁরা সেগুলোই দেখছেন। এর বাইরে যারা আসেননি, তাঁরা তাঁদের খবর জানেন না।
মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, তাঁর মায়ের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আজকের পত্রিকা কমপক্ষে ১২টি নির্বাচনী কেন্দ্র ঘুরেছে।
৫৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমীর মো. কবির আজকের পত্রিকাকে বলেন, তাঁর এখানে সবাই নৌকার পোলিং এজেন্ট। তিনি অন্য কোনো পোলিং এজেন্ট পাননি। যাঁরা এখানে এসেছেন তাঁরাই কাজ করছেন।
৫৬ নম্বর ওয়ার্ডের রেনেসা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান নির্বাচনী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, তাঁর কাছে যেসব পোলিং এজেন্টের নাম জমা পড়েছে, তাঁরা সবাই নৌকার। অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট তিনি পাননি। তবে এখন পর্যন্ত কোনো পোলিং এজেন্ট এসেছেন তাঁকে ঢুকতে দেওয়া হয়নি তেমন কোনো ঘটনা ঘটেনি।
সাখাওয়াত হোসেনের কেন্দ্রটি নারী ভোটকেন্দ্র। এখানে মোট ভোটার আছেন ২ হাজার ১৬ জন। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৮ থেকে ২০ শতাংশ। সাখাওয়াত বলেন, নারী ভোটাররা একটু কম গতিতে ভোট দিচ্ছেন। তাই দেরি হচ্ছে। অনেক বয়স্ক নারী যাঁরা জানেন না তাঁদেরকে শিখিয়ে দিতে হচ্ছে। তাই এই কেন্দ্রের ভোট গ্রহণে একটু সময় লাগছে।
স্থানীয় অনেকেই জানিয়েছেন, টঙ্গীতে নৌকার মেয়র প্রার্থী আজমতউল্লা খানের প্রভাব বেশি থাকায় এখানে নৌকার এজেন্টই বেশি আছেন। অন্যদিকে গাজীপুর শহরের আশপাশে জাহাঙ্গীরের প্রভাব বেশি থাকায় সেখানে তাঁর পোলিং এজেন্ট আছেন।
জাহাঙ্গীর আলম বলেন, ‘৪৮০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। কিছু কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তবে এতে কিছু যায়-আসে না। গাজীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছে আমার মা জায়েদা খাতুনকে ভোট দিতে। বিকেল ৪টা পর্যন্তই যেন ভোট গ্রহণ সুষ্ঠু হয়। কোনোভাবেই যেন সিসি ক্যামেরা ও ইভিএম মেশিন টেম্পারিং করা না হয়।’
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুম ছাড়াও সাম্প্রতিক সময়ে পাহাড় ও বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং করতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়ছেন। অনেকেই বন বিভাগের নিয়মকানুন না মেনে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে প্রবেশ করছেন।
২ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ট্রাকস্ট্যান্ড থেকে ৯ ফুট লম্বা ও ৯ কেজি ওজনের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর সাপটিকে গাজীপুর সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
৮ মিনিট আগে
রাজধানীর মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় তিন অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় হওয়া মামলায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
১২ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
২৫ মিনিট আগে