গাজীপুরের টঙ্গীতে করোনার টিকা নিতে এসে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মৃত ওই শিক্ষার্থীর নাম ফরহাদ (১৬)। তিনি টঙ্গীর এরশাদ নগর ৬ নম্বর ব্লকের বেড়িবাঁধ এলাকায় মোস্তফার ছেলে। ফরহাদ টঙ্গীর দত্তপাড়া চানকিরটেক এলাকার বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে করোনার প্রথম ডোজ (ফাইজার) নিতে আসে ওই শিক্ষার্থী। হটাত সে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাঁকে উদ্ধার করে হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল ও পরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, ওই শিক্ষার্থী টিকা গ্রহণ করতে এসে অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মকবুল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। টিকা গ্রহণের কারণে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রয়োজন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টিকা দিতে এসে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, টিকা কেন্দ্র পরিদর্শন করেছি। টিকা নেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েছিল সে। মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
১ ঘণ্টা আগে