
করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে (সাহেদ করিম) চেক প্রতারণার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদিক আহম্মেদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ মহামারি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসির বিরুদ্ধে করোনাভাইরাসের উৎপত্তির উৎসসংক্রান্ত ‘ল্যাব-লিক’ (গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়া) তত্ত্ব ধামাচাপা দেওয়া এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে প্রভাবিত করার গুরুতর অভিযোগ উঠেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে নতুন ধরনের ‘সুপার-অ্যান্টিজেন’ টিকা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, এটি করোনাভাইরাসের বিস্তৃত পরিসরের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। মানুষের ওপর প্রথম পরীক্ষায় ইতিবাচক ফল মিলেছে।

করোনাভাইরাসের মহামারির স্বাস্থ্যগত, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক অভিঘাত এখনো অনুভূত হয় বিশ্বজুড়ে। অর্থনৈতিক পুনরুদ্ধার তো সম্ভব হয়েছে, কিন্তু আক্রান্তদের মধ্যে বেঁচে যাওয়া অনেকেই এই মহামারির ক্ষত দেহ-মনে বয়ে বেড়াচ্ছেন এখনো। এর মধ্যেই দুটি ভাইরাস চোখ রাঙাচ্ছে। একটি হান্টাভাইরাস। অপরটি ইবোলা ভাইরাস।