গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই কেন্দ্রে নারী ভোটারদের আলাদা লাইন তৈরি হয়েছে। আর যেসব কেন্দ্র শুধু নারীদের জন্য, সেখানেও ভোটার উপস্থিতি বেশ।
আজ বৃহস্পতিবার টঙ্গীর ১৫টি ওয়ার্ড ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের লাইন দীর্ঘ। তবে ইভিএম সম্পর্কে ধারণা না থাকায় নারী ভোটারদের ভোটগ্রহণে একটু সমস্যায় পড়তে হচ্ছে কেন্দ্রের কর্মকর্তাদের।
টঙ্গীর রেনেসাঁ নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতনে নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাখাওয়াত হোসেন বলেন, ‘এই কেন্দ্রে নারী ভোটার ২ হাজার ১৬ জন। বেলা ১টা পর্যন্ত ৬০০ জন ভোট দিয়েছেন। নারী ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সিরিয়ালি ভোট দিচ্ছেন। নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। আশা করছি ৭০ শতাংশ নারী ভোট দিতে আসবেন।’
অন্যদিকে গোপালপুর কিশোর বিদ্যানিকেতনে পুরুষ ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কেন্দ্রে পুরুষ ভোটার ২ হাজার ৬২৭ জন। দুপুর ১টা পর্যন্ত ৫৫৩ জন ভোট দিয়েছেন।’
ফারুক হোসেন আরও বলেন, ‘সকালে নারী ভোটাররা ভোট দিলেও পুরুষ ভোটারের উপস্থিতি একটু কম থাকে। পুরুষ ভোটাররা সাধারণত দুপুরের পর ভোট দিতে আসেন।’
টঙ্গীর মধুমিতা এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন শিলা নামে এক নারী ভোটার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের দিন সকালে ভোটের আমেজ থাকে। তাই সকালে ভোট দিতে কেন্দ্রে এসেছি। দুপুরে পারিবারিক কাজের ঝামেলা থাকে।’
আবু হাসেম টঙ্গীর গোপালপুর কিশোর বিদ্যানিকেতনে পুরুষ কেন্দ্রে ভোট দিয়েছেন। ইভিএমে সহজেই ভোট দিতে পেরে তিনি খুশি। দুপুরে ভোটকেন্দ্র একটু ফাঁকা থাকে, তাই দুপুরে ভোট দিয়েছেন।
এ ছাড়া পঞ্চাশোর্ধ্ব নারী ভোটারদের কেন্দ্রে সরব উপস্থিতি দেখা গেছে। ইভিএম সম্পর্কে ধারণা না থাকলেও ইভিএমে ভোট দিয়ে একরকম খুশি তাঁরা।
রেনেসাঁ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা ষাটোর্ধ্ব রহিমা বেগম আজকের পত্রিকাকে জানান, এর আগেও তিনি গাজীপুর সিটি নির্বাচনে ভোট দিয়েছেন। তবে সে সময় তিনি ভোট দিয়েছেন ব্যালট পেপারে। এই প্রথম তিনি ইভিএমে ভোট দিলেন। শুরুতে না বুঝলেও কেন্দ্রে থাকা কর্মকর্তারা ছবির মাধ্যমে তাঁকে ভোট দেওয়া শিখিয়ে দিয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ট্রান্সজেন্ডার ১৮ জন ভোটার।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মঙ্গলবার রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধের ঘটনায় মোহনা আক্তার জিদনী (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।
৬ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের রাস্তায় খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরের বিভিন্ন অংশ শিয়ালে খুবলে খাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিনের পুরোনো। আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার মাঠের
৮ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে ফের রাতভর অভিযান চালিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় পরিচালিত এ অভিযানে আরো ৩৭৯ জনকে আটক করা হয়েছে।
১০ মিনিট আগে