Ajker Patrika

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক আরো ৩৭৯ জন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক আরো ৩৭৯ জন
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। গতকাল রাতে তোলা। ছবি: সংগৃহীত

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে ফের রাতভর অভিযান চালিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় পরিচালিত এ অভিযানে আরো ৩৭৯ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বুধবার ভোররাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা (ডিবি) পুলিশও অভিযানে অংশ নেয়।

কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতা রয়েছে—এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়। কুমিল্লা মহানগরসহ জেলার প্রতিটি থানা এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম তদারক করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।

এর আগে অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করা হয়। গত বুধবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত তিন দফায় জেলার ১৮টি থানায় অভিযান চালিয়ে মোট ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৮৭৪ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৪১৯ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ ৩৭৯ জন আটকের মধ্য দিয়ে অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটকের সংখ্যা দাঁড়ালো ১৬৭২জনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত