
এবারের দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি মিলতে পারে। পূজার ছুটির পর দুদিন সাপ্তাহিক ছুটির আগের দিন ছুটি ঘোষণা হলে পূজার ছুটি বাড়বে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় আগামী ২০ অক্টোবর নবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। এই ছুটির আগে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আভাস দিয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২২ অক্টোবরের ছুটি নিয়ে সরকারের ভেতর আলোচনা চলছে। ওই দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে আনুষ্ঠানিক প্রস্তাব করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করলে ছুটি ঘোষণা করা হবে।
২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে এবারের দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাওয়া ২৫টি বোয়িং উড়োজাহাজের ক্রয়মূল্য সরকারি বাজেট থেকে সরাসরি পরিশোধ করা হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানের নিজস্ব আয় ও উপযুক্ত অর্থায়নের মাধ্যমে ধাপে ধাপে এসব উড়োজাহাজের মূল্য পরিশোধ করা হবে...
২০ মিনিট আগে
রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা, ভূমি ও বাড়ি দখল এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ৩৮ বিশিষ্ট নাগরিক। তাঁরা এসব ঘটনায় উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এসব ঘটনার
৩১ মিনিট আগে
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট পুলিশ সুপার ও নৌ–পুলিশ ফরিদপুর অঞ্চলের প্রাক্তন পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফের (বর্তমানে বাধ্যতামূলক অবসরে) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, আর্থিক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ রয়েছে। বিপ্লবের নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ২২ লাখ ৭৫ হাজার ৮২৬ টাকার সম্পদ অর্জন এবং
১ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে কর্মীদের বৈধ উপায়ে ইউরোপে প্রবেশের সুযোগ বাড়াতে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ বিভিন্ন উদ্যোগে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে উচ্চ অভিবাসন ব্যয় কমানো, অনিয়ম বন্ধ এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনেও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় সংস্থাটি...
১ ঘণ্টা আগে