Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে দূরপাল্লার বাসে অভিযান, প্রায় ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে দূরপাল্লার বাসে অভিযান, প্রায় ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
ইয়াবাসহ গ্রেপ্তার ননী গোপাল বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৮৫ হাজার টাকা।

আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে মাদকবিরোধী অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে রাণীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রী ননী গোপাল বিশ্বাসকে আটক করা হয়।

পরে তাঁর দেখানো মতে বাসের নিচের লকারে থাকা টার্কিশ ব্লু রঙের একটি ট্রলি ব্যাগের বিশেষ চেম্বার থেকে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ননী গোপাল বিশ্বাস দিনাজপুর জেলার বাসিন্দা। বর্তমানে তিনি ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় থাকেন।

ঠাকুরগাঁও মাদক অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ জানান, আসামি ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে এবং তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাটির তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত