
গাজীপুর মহানগরীর আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানার অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনেন। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টন তৈরি করা হতো। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানার ভেতরে কাগজের মধ্যে ছড়িয়ে পড়ে। কাগজ থেকে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে কারখানাটির তৈরি করা মালামাল, মেশিনপত্র, কাগজের বোর্ড, লাইনার ও মিডিয়াম পেপার রোলসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ বলেন, কারখানাটিতে বিপুল পরিমাণ তৈরিকৃত মাল ছিল। যা বুধবার ডেলিভারি দেওয়ার কথা ছিল। এ ছাড়া কাগজের বোর্ড, লাইনার পেপার ও মিডিয়াম পেপারের রোল, ছাপা কাজের জন্য মূল্যবান যন্ত্রপাতি ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কারখানার প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, ‘খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানার মালামাল পুড়ে গেছে, তবে কোনো হতাহত হয়নি।’

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
৪ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
৪ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
৪ ঘণ্টা আগে