
গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাতের মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ফেরদৌস আহমেদ নেহাল (২৫) সাঘাটা উপজেলার হাট ভরতখালী গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেহালকে গ্রেপ্তার করা হয়। ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় সদর থানায় হওয়া মামলায় তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
এ মামলায় আগে এজাহারনামীয় আসামি সুমন, কিরণ ও নাজমুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় ২৪ ফেব্রুয়ারি রাতে ঘুরতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও মেহেদী হাসান এবং যুগ্ম সদস্যসচিব শেফাউর রহমান। এ সময় এক দোকানে এক নারীকে হেনস্তায় বাধা দেন তাঁরা। তখন অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সংগঠনের যুগ্ম সদস্যসচিব মো. আসাদুজ্জামান বাদী হয়ে ওই দিন রাতেই সদর থানায় মামলা করেন। এতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয় ৯ থেকে ১০ জনকে।
হামলায় আহত শফিকুল বলেন, ‘হামলাকারীদের মধ্যে একজন ছিলেন নেহাল। তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমাদের গুরুতর জখম করে। ছুরিকাঘাতে পেটে প্রায় ৫০টি মতো সেলাই পড়েছে। ঘটনার আড়াই মাস পর পুলিশ নেহালকে গ্রেপ্তার করেছে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। জুলাই-আগস্টের আন্দোলনে তিনি গাইবান্ধা ও বগুড়ায় ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেওয়া ছাড়াও নানা অপতৎপরতায় সক্রিয় ছিলেন। কয়েক দিন আগে নেহাল তাঁর ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ সমন্বয়কদের টোকাই বলে সম্বোধন করেছেন। আমি চাই এমন ভয়ানক সন্ত্রাসী যেন কোনোভাবে আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে। হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
আরও খবর পড়ুন:

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
১০ মিনিট আগে
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১৯ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
৩১ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
৩৪ মিনিট আগে