
শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়। আর শীত এলেই জনপ্রিয়তা বেড়ে যায় খেজুর রসের গুড়ের। মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে দেখা যায় গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা।
গাংনীর গ্রামাঞ্চলে ভোররাতে গাছিরা খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন। পরে বড় কড়াইয়ে জ্বাল দিয়ে সেই রস থেকে তৈরি হয় সুস্বাদু খেজুরের গুড়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে খেজুরের রস ও গুড়ের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। নিজ উপজেলার চাহিদা মিটিয়ে এসব গুড় সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়।
খেজুর গাছি ছলেমান আলী বলেন, ‘খেজুরের রস ও গুড়ের চাহিদা খুব বেশি। তবে সবাইকে পর্যাপ্ত দিতে পারছি না। দুই কলস রস থেকে প্রায় এক কেজি গুড় তৈরি হয়। রস এক গ্লাস ১০ টাকা আর গুড় কেজিপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।’ তিনি জানান, মৌসুমে প্রায় চার থেকে পাঁচ মাস রস সংগ্রহ চলে। এতে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা আয় হয়। তবে ঝুঁকি নিয়েই গাছ প্রস্তুত ও রস সংগ্রহ করতে হয়।
বালিয়াঘাট গ্রামের তছির উদ্দিন বলেন, তাঁর গাছ কম হলেও প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। তিনি জানান, রস সংগ্রহে আলাদা খরচ না থাকলেও কাজটি ঝুঁকিপূর্ণ।
তেরাইল গ্রামের খালেক আলী বলেন, ‘শীত আসলেই খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা ও রস পিঠা তৈরির ধুম পড়ে যায়। খেজুরের গুড়ের পিঠা খেতে খুবই সুস্বাদু।’

তেঁতুলবাড়ীয়া গ্রামের মো. তৌহিদুল ইসলাম বলেন, গাংনী উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই গাছিরা খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি করছেন। চিনি বা আখের গুড়ের তুলনায় খেজুরের গুড়ের তৈরি খাবার বেশি সুস্বাদু হওয়ায় এর চাহিদা বেশি।
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় পর্যাপ্ত খেজুরগাছ রয়েছে। শীত মৌসুমে এসব গাছ থেকে রস ও গুড় উৎপাদন করে স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি খেজুরগাছের পাতার অংশ দিয়ে তৈরি হচ্ছে নানান নকশার পাটি।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, ‘শীত মনে করিয়ে দেয় সুস্বাদু খেজুর রস ও গুড়ের কথা। গাছিরা রস সংগ্রহ করে বিভিন্ন গ্রামে বিক্রি করে বেড়ায়। তা ছাড়া জ্বাল দিয়ে গুড় তৈরি করেও বেশি দামে বিক্রি করে। আশা করছি এবার গাছিরা লাভবান হচ্ছে। গাংনী উপজেলার মাটি ভালো হওয়ার কারণে রস ও গুড় সুস্বাদু হয়। আর শীত এলেই খেজুরের রস ও গুড়ের কদর বেড়ে যায় ব্যাপক হারে।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
৪ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
৪ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
৪ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৬ ঘণ্টা আগে