
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চার নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের এক নেত্রী। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের হুমকি, অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে।
গতকাল বুধবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সংগঠক সুমাইয়া আক্তার।
সুমাইয়া নিজেই আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট নগরের কিনব্রিজ-সংলগ্ন সারদা হলের সামনে ৭ মে বেলা ৩টার দিকে আসামিরা তাঁকে হত্যা ও ধর্ষণের হুমকি দেন। এ ঘটনায় পরদিন কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে ১০ মে বিকেল ৫টার দিকে একই জায়গায় তাঁরা তাঁকে অপহরণের চেষ্টা করেন। তখন তাঁর ওপর হামলা করে সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন।
মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ খুরশেদ, যুগ্ম সদস্যসচিব ফখরুল হাসান ও রেদোয়ান মুনসির নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা আটজনকে অভিযুক্ত করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী ওয়াহিদুর রহমান জানান, আদালতের বিচারক ছগির আহমেদ অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালী থানার পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
যোগাযোগ করা হলে সব অভিযোগ অস্বীকার করেন নুরুল ইসলাম। তিনি আজকের পত্রিকা'কে বলেন, ‘মুখপাত্রের পদ দাবি করেছিলেন উনি (সুমাইয়া)। সেটা না দেওয়ায় তৃতীয় ব্যক্তির ইন্ধনে আমাদের এবং বৈছাআকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্নের উদ্দেশ্যে মামলাটি করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’
আরও খবর পড়ুন:

মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৮ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
২০ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২২ মিনিট আগে
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
২৮ মিনিট আগে